স্মরণে ফররুখ্
মোঃ আশিক মোস্তফা
১০ই জুন কবি ফররুখ আহমদ এর জন্ম বার্ষিকী। মুসলিম সাহিত্যের নবজাগরণের রাজপুত্র প্রিয় কবির জন্ম বার্ষিকী উপলক্ষে ছোট্ট প্রচেষ্টা
রাত পোহাবার ক্ষণে
মিলিয়েছো দূর পানে,
দূরে আকাশে মেঘ ভীড়েছে
আঁধারও নেমেছে তীরে।
যাত্রা তবে করতেই হবে
আসুক যতই ঢেউ,
তরীর হাল ধরতেই হবে
নাহি চাইলেও কেউ।
পথ পেরিয়ে লক্ষ্য তাহার
হেরার রাজ তোরণ।
থামবে না কভু যাত্রা তাহার
মৃত্যুকে জানায় বরণ।
নব জাগরণে রাঙিয়েছো পথ
এঁকেছো নতুন মুখ।
স্মরণে তোমায় জানায় সালাম
কবি ফররুখ।
থাকবে তুমি স্মৃতির পাতায়
থাকবে আজীবন
রইবে তুমি সব আঙিনায়
রইবে আমরণ।


