আবার দেখা

 আবার দেখা 
মোঃ আশিক মোস্তফা 

আবার দেখা, রম্য রচনার আলাপন



[১]

হালো!  ঐ তোর সমস্যা কোথায় বল তো? ফোন ধরিস না কেন? তুই অফিস থেকে তাড়াতাড়ি বের হবি। আমরা দীঘির মোড়ে তোর জন্য ওয়েট করব। চার টার এক মিনিট পরে আসলে এসপার ওসপার হয়ে যাবে কিন্তু!
 
__ অন্তু শোন শোন!
 কে শোনে কার কথা!  তার আগেই ফোনের বাতি জ্বলে উঠছে। 

এখন সহস্র বার ফোন দিলেও, ফোন ওঠাবে না অন্তু,  কারণ ও ভাল করেই জানে আমি না যাওয়ার জন্য বাহানা দিব।

বুঝতে বাকি নেই যে মেয়ে দেখতে যেতেই হবে আজ। গত কয়েকদিন হল বিয়ের কথা উঠছে। এতদিন বিয়ে করব-বিয়ে করব বলে চিল্লালেও যখন আসলেই সবাই বিয়ের কথা তুলল তখন কথাটা আর বলা হয়নি লজ্জায়। তারপরও মুখের অভিব্যক্তিকেই সম্মতি ভেবে মেয়ের খোঁজ শুরু করছে নিকটজনেরা । আজ সকালে খাওয়ার সময়ই বিকাল মেয়ে দেখতে যাওয়ার কথা বলছিল। শুনেছি মেয়েটা নাকি অন্তুর এক বান্ধবীর বোন।সেই সুবাদে অন্তু তাকে আগে থেকেই চেনে একটু-আধটু ।



[২]

__ কিরে!  কই তুই ? এখন পনে পাঁচটা বাজে। 
__ বোইন! জ্যামে আটকা পড়ছি। এখনো ঘন্টা খানেক লাগবে রে।

__ শোন আমরা মেয়েদের বাসায় যাচ্ছি। তুই সোজা ওখানেই চলে আসবি।

__ আচ্ছা ঠিক আছে। 

চারটায় বের হয়ছি, কিন্তুজ্যামের কারণে বিশ মিনিটের পথ গত প্রায় এক ঘন্টায়ও পাড়ি দিতে পারি নাই। অগ্যতা রিকশায় বসে ফোন গুতাচ্ছি।



[৩]

মেয়েদের বাসায় পৌঁছেছি কেবলই।
রুমে বসার পর সামনে সেজে থাকা মেয়েটাকে দেখে পুরাই চোখ উল্টানোর উপক্রম। আরেহ!  এতো তানহা।
যারে আমি ক্লাস এইটে থাকতে প্রপোজ করছিলাম। তখন ও নতুন ক্লাস সিক্স এ ভর্তি হয়ছে। কিন্তু আমার চিঠির রিপ্লাই তো দেয়ই নি। বরং মুখের উপরই বলেছিল
 নিজে একটা গরু হয়ে আমার মত সুন্দরী একটা মেয়েকে প্রপোজ করেন কেমনে! 

সেদিন বাসায় যেয়ে আয়নায় অনেক দেখেও গরুর আর আমার সাথে কোনো মিল খুঁজে পায়নি। যাক সে কথা। এদিকে তানহার দিকে ঐভাবে তাকাতে দেখে সবাই ভাবছে আমি তানহারে দেখে একবারেই ফিদা হয়ে গেছি। 
পাশে বসা অন্তুর প্রকট চিমটিতে হুশ ফিরল আমার। চারপাশ চেয়ে দেখি সবাই মিছকি-মিছকি হাসছে।
 


[৪]

__ ভাল বোন আমার। তানহার এফবি আইডি টা দে।
__ নাহ। এমনিতে এক দেখায় যেভাবে হুঁশ হারায়ছিলি তাতে এখন আইডি দিব বিপদে পড়তে নাকি! চারদিন পরে এক বারে ভাল করে দেখিস🙃

দীর্ঘ আধঘন্টা অন্তুর কাছে অনেক ভাল মানুষ হয়ে তবেই আইডি হাতে পেলাম তানহার।

""
কনগ্রাচুলেশনস! অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা🙃।
 
🙃গরু মানুষের বিয়ে🙃
""

তানহার ইনবক্সে লিখে পাঠালাম ৫ মিনিট আগে। সিন করার সাথে সাথেই ডাটা অফ করে দিলাম। 

ওহ! বেশ ফুরফুরে লাগছে এখন। সারাদিন অনেক দখল গেছে আজ। ফ্যানটা ছেড়ে কাঁথা মুড়ি দিলাম।




রম্য রচনার আলাপন


Sections-BTLabels

গন্তব্য বহুদূর

Powered by Blogger.

Ads

SEARCH