রংধনুর বিকাল

 রংধনুর বিকাল
মোঃ আশিক মোস্তফা


রংধনুর বিকাল, আধুনিক বাংলা ছোট গল্প


বৃষ্টিস্নাত বিকালের রংধনু মাখা আভাতে মনের ক্যানভাসে রঙিন স্বপ্ন আঁকায় মগ্ন থেকে একা পথ পাড়ি দেওয়া নেহায়েত মন্দ নয়।তারপর কিছু সময় পর পর যদি পার হতে হয় শহরের ব্যস্তময় কোনো গলি রাস্তার মোড়, তবে তা মনোযোগের পৃষ্টাতে দিয়ে যায় নতুন মাত্রা। 

বিসমিকার গোলাপ কেনার জন্য দাড়িয়েছি,রাস্তার ওপারেই গোলাপের দোকান। 

__ আফা দশটা টাকা দেবেন! ভাত খাব। সকাল থেকে না খেয়ে আছি।

__ তোদের জ্বালাই বাসা থেকে বের হয়েও শান্তি নাই, যা সামনে থেকে।

বাচ্চাটির মুখের উপর কথা গুলো বেশ জোরেই বলে পাশ কাটিয়ে চলে গেলেন ভদ্র মেয়েটি।

পকেটে হাতরে বিসমিকার জন্য দিন সাতেক ধরে জমা করা গোলাপ কেনার জীর্ণশীর্ণ বিশটা টাকা ছাড়া কিছুই পেলাম না।  টাকাটা ওর হাতে গুঁজে দিয়ে ঘড়ির দিকে তাকালাম, আজও দেরি হয়ে গেছে। 

__ আজকেও তোমার গোলাপ আনতে ভুলে গেছি যে ।

__ কে বলেছে ভুলছেন?

গোলাপ বাগানই তো আমার সামনে দাড়িয়ে ! বলেই মিছকি হেসে উঠল।

কে জানে কেমন শিল্পী সে? কে জানে কেন  এত তৃপ্তি চোখে মুখে তার! থাক না সব অজানা! সবাই তো আর স্বপ্নের শিল্পী না!

_অসমাপ্ত_


আধুনিক বাংলা ছোট গল্প
Powered by Blogger.