গেইম

গেইম
মোঃ আশিক মোস্তফা

রম্য,গেইম,


__ কাকু আমার ফোনে চার্জ দেওয়া শেষ। তাড়াতাড়ি  আসো গেইম শুরু করতে হবে হবে।


[ ২ ঘন্টা পর ]

__ হয় ফ্রি ফায়ার খেলা বন্ধ করবেন, না হয় আমারে আজকেই ক্যাম্পাসে রেখে আসেন। আপনার খেলার ধ্যান দেখতে দেখতে আমি ক্লান্ত।

বেশ একমনেই খেলায় ডুবে ছিলাম। তবে হঠাৎ বিসমিকার এই আক্রমণাত্মক আওয়াজে খেলার ঘোর কাটল। পরবর্তী ঝড়ের আভাস পেয়ে, খেয়াল না করার ভ্যান ধরে, মুখটা বেশ গম্ভীর করেই বিসমিকার দিকে তাকিয়ে বললাম।

__ হ্যাঁ, কি হলো? কিছু বলবে তুমি। 

__ মানে কি! এত জোরে চিল্লালাম। আর আপনার কান পযন্ত পৌছায়নি? আমার ব্যাগ গোছানো শেষ।আপনি রেডি হন তাড়াতাড়ি।


[[ টার্ম ব্রেকের ছুটিতে অনেকদিন পর গত সপ্তাহে দুইজনে একসাথে বাসায় ফিরছি। প্লান ছিল টানা ১৫ দিন বাসায় যেয়ে ঘুরব। কিন্তু বাসায় আসার পর দিন কয়েকের ভিতর সব উল্টে গেল। 

বাসায় এসে দেখি ক্লাস থ্রি তে পড়া ভাইপো টা পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ফ্রি ফায়ার খেলে। দিন নাই, রাত নাই, হাতে ফোন নিয়ে বসে আছে। ফোন কেড়ে  নিলে নাকি  খাওয়া  দাওয়া বন্ধ করে দেয়। সেই ভয়ে  ওকে কিছু বলেও না কেউ। আমি বাসায় আসার পর আমার দায়িত্ব দেওয়া হয়েছে এই ১৫দিনে যাতে আমি ওকে সঙ্গ দিয়ে ও বুঝিয়ে গেম খেলা কমিয়ে আনতে পারি। তবে ওরে বুঝাতে গিয়ে বাঁধল বিপত্তি আমারেই  শর্ত দিয়ে দিল। বললো -

__কাকু, তুমি তিন দিন আমার খেলা দেখবে,আর তিন দিন খেলা করবে। তারপর আমি তোমার সাথে ঘুরব ও সব কথা শুনব। কিন্তু সেই ছয়দিন পেরিয়ে যাওয়ার পর  হয়ে গেছে আরো দুইদিন। তবে কি হলো আমার?

তাতো বুঝাই যাচ্ছে। ]]

 এতক্ষণ ধরে তিহান চুপই ছিল। বুঝতে পারছি যে, নিশ্চিত  ও গভীরভাবে কোনো কিছু ভাবছে। হঠাৎ ও বলে উঠল।

__কাকু, তুমি যদি এখন গেইম না খেলো, তাহলে আমি কষ্ট পাব। আবার যদি গেইম খেলো,  তাহলে কাকিমা কষ্ট পাবে। তাহলে এক  কাজ করা যাক। শ্রেণি ক্যাপ্টেন নির্বাচনের মতো লটারী হয়ে যাক। তখন যা হবে, আমি মন খারাপ না করেই মেনে নিব। ঠিক আছে কাকু?

আমি কোনো কিছু না ভেবেই বললাম।

__ গুড আইডিয়া বাপজান। একদম আমার মনে কথা বলছিস।

কি বলতে যেয়ে কি বলে ফেললাম তা বলার পর টের পেলাম। 

চোখ তুলে দেখি বিসমিকা আমার দিকে ঝড়ের বেগে আসছো।  বুঝলাম ফোনটার শেষ দিন হতে যাচ্ছে আজ। ফোনটা হাতের মধ্যে নিয়ে আমিও দৌড় শুরু করলাম। আর চিৎকার করে বলতে থাকলাম 

"আমি আর খেলবো না ফ্রি ফায়ার, তুমি ফোনটা ভেঙো না। তুমি ফোনটা ভেঙো না।"


হঠাৎ পিঠের প্রচন্ড ধাক্কায় ধড়মড়িয়ে উঠে বসলাম। 

__ কি হয়ছে আপনার?  ঘুমের মধ্যে আপনার ফোন ভাঙছে কে ? কাকে আবার অত সুন্দর করে স্বপ্নের মধ্যে তুমি করে বলছেন?  সত্যি করে বলেন  কে ছিল স্বপ্নে? বলেই বাক নিয়ে দুই হাত মাজায় রেখে দাঁড়াল আমার সামনে।

চোখটা ভাল করে মুছে দরজার দিকে তাকাতেই    দেখি তিহান দাড়িয়ে। 

__ কাকু আমার ফোনে চার্জ দেওয়া শেষ। তাড়াতাড়ি  আসো গেইম শুরু করতে হবে হবে।

আর রেহ! এতো সেই স্বপ্নের প্রথম লাইন। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে, এক লাফে খাট থেকে নেমেই  দৌড় শুরু করলাম।

 একি!  বিসমিকাও পিছনে দৌড়াই কেন? ওটা স্বপ্নের শেষ পার্ট ছিল।


অসমাপ্ত__


কিছু কথাঃ অবশ্যই মোবাইলস গেইমস আমাদের মানসিক বিনোদন যোগায়। তবে 

খেয়াল রাখতে হবে যে__


""  প্রযুক্তি নিয়ে খেলতে যেয়ে যেন,আমি নিজেই প্রযুক্তির খেলনা না হয়ে যায় ।"" 



Powered by Blogger.