একটু ভুল হলেই স্বামীকে বকবেন না। সে ভুল করেছিলো বলেই আপনি তার বউ হয়ছেন।
[১]
বিসমিকার সাথে বিয়ের তিন মাস চলছে। আজ শুক্রবার। ফজর শেষে একটু ঘুমালেও বিসমিকার থেকে নিস্তার নেই। একটু পর পর রুমে এসে
__ তাড়াতাড়ি উঠেন তো। নাস্তা শেষে বাজার করে নিয়ে আসেন । আমি ফর্দ, ব্যাগ সকালেই প্রস্তুত করে রেখেছি।
[২]
বাজারে এসে পৌঁছেছি মিনিট পাঁচেক হলো। কিন্তু পকেটে হাত দেওয়ার পর মনে হইল, বিসমিকা ফর্দটা হাতে দিলেও তা পকেটে না নিয়ে টেবিলে রেখে আসছি। ফোন দিলাম বিসমিকাকে..
__ আসসালামু আলাইকুম, বলেন কি হইল আবার!
__ ওয়া আলাইকুমুস সালাম, বিসমিকা আমি ফর্দটা আনতে ভুলে গেছি। তুমি একটু ছবি তুলে পাঠাও আমারে (নরম সরেই আর কি)
__ আমি আপনারে ফর্দটা হাতে দিলাম যাতে ভুলে না যান, তারপরও তাই হইছে। এত ভুল কেমনে করে মানুষ শুনি!
__ আমি এরকম ভুল করি বলেই তো তুমি আজকে আমার বউ হইছো। (মজা করেই বললাম)
__ কি বললেন! আবার বলেন! বাসায় আজকে আসেন তারপর দেখছি কে কত ভুল করে।
__ আরে রেগে গেলে কেন! মজা করছি আমি।
ততক্ষণে ফোন টুট করে কেটে গেল।
[৩]
গত বিশ মিনিট ধরে ফোন দিচ্ছি। রিসিভ হয় না। কাছে আমার না আছে ফর্দ, না আছে ফর্দের ছবি, আবার ঐ দিকে দিলাম তাকে রাগিয়ে। না যায়তে পারছি বাসায়। ফর্দের অভাবে না পারছি বাজার শুরু করতে..........
অসমাপ্ত........
#রম্য
মো: আশিক মোস্তফা
১৮.১১.২০২৩


