টানাপোড়েনের সুখী

টানাপোড়েনের সুখী

মো: আশিক মোস্তফা

দিন কয়েক আগের কথা। খুলনা থেকে বাসার দিকে ফিরছি সিএনজিতে। যথারীতি সিটটা ড্রাইভার মামার পাশেই হইল। ড্রাইভার মামা যে বেশ রশিক প্রকৃতির তা উনার যাত্রী ডাকার ভঙ্গিমাতেই বুঝতে পারছি। পিছনের সিটে বসেছে তিনজন কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট, দেখে বয়স তেমনই মনে হইল। আমি ড্রাইভার মামার সাথে গল্প শুরু করলাম যাত্রা পথে। এর মধ্যে পিছন থেকে তিনজনের আলোচনায় একজন বলে উঠে

__টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়।
রসিক প্রকৃতির ড্রাইভার মামা কথাটা শুনলেন,এবং বেশ ভালো ভাবেই ধরলেন।
__ কে বলছে মামা এই কথা! অভাবই জানান দেয় ভালোবাসা কাকে বলে।
অভাব না থাকলে ভালোবাসায় তো থাকে না। টাকা থাকলে তো সবাই ভালোবাসে। টাকা না থাকলে কে ভালোবাসে! কে সহ্য করে এটা বোঝার জন্য হলেও অভাব দরকার।

বেশ মজা করেই আরও বেশ কিছু কথা বললেন,কিন্তু সেসব কথা আর নাই বা লিখি।

গাড়ির চলার পথে টুকটাক কথা বলছি।
বেশ কিছু দূর আসার পর দেখলাম ওনার রসিক মুড টা অফ করে বেশ সিরিয়াস হয়েই বলল

__ দেখেন মামা! গাড়ি আমার নিজের না। সকালে বের হয় গাড়ি নিয়ে। যা ইনকাম, তা দিয়ে গাড়ি ভাড়া, তেল খরচ, রাস্তার খরচ দিয়ে কোনোদিন বাসায় ২৫০-৩০০ টাকা নিয়ে যায়তে পারি। কোনোদিন দেখা যায় তাও হয় না। দিনের এই ইনকাম দিয়ে পরের দিন ঘরের চুলা জ্বলবে আমার। আর নাহলে জ্বলবে না। এরকম অনেক হয় যে, না খেয়ে থাকা লাগে। তাছাড়া জিনিসপত্রের এখন যে দাম বুঝেনই তো মামা।

এতক্ষণ যে লোকটাকে দেখলাম কত রসিক ভাবে কথাবার্তা বলতেছে। এখন হুট করে তার এমন গুরুগম্ভীর ভাব দেখে বেশ অবাকই হলাম।
__ তবে একটা বিষয় কি মামা! আমার এই যে দৈনিক ইনকামে সংসারের টানাটানি, এ নিয়ে আমার বউয়ের কোনো অভিযোগ নেই। মাঝে মাঝে না খেয়ে থাকলেও কোনো অভিযোগ করে নাই আজ পযন্ত। তাহলে বলেন মামা, অভাব থাকলে কি ভালবাসা পালায় যায়, নাকি বেড়ে যায়।

হেসে উঠে বললাম।
__ আমার অভিজ্ঞতা নেই, আমি সম্পূর্ণ অবিবাহিত।

যাহোক নামার সময় হয়ে গেল। নেমে হাঁটা শুরু করছি। আর ঐ দিকে ড্রাইভার মামা যাত্রী ডাকতেছে

__ আরে মামা আমার গাড়িতে উঠেন। আমার বউয়ের জন্য আজকে বাড়িতে কিছু কিনে না নিয়ে গেলে বউ ঝাড়ু পিটা করবে আমার....... বউ এর ঝাড়ু পিটা কত যে মজার......


আমি ততক্ষণে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলছি আর ভাবতেছি এই মানুষগুলো আসলেই সুখে আছে।
অভাবযুক্ত সুখী,
টানাপোড়েনের সুখী,
নুন আনতে পান্তা ফোরানোর সুখী,
এমনই যদি এনে দেই তাদের জন্য প্রশান্তির ঠিকানা,
টানাপোড়েনের সুখগুলো হয়ে উঠুক তাদের স্থায়ী নিশানা.....

অসমাপ্ত......

Sections-BTLabels

গন্তব্য বহুদূর

Powered by Blogger.

Ads

SEARCH