শৈশবের স্মৃতি

 শৈশবের স্মৃতি

মোঃ আশিক মোস্তফা 



আমাদের বয়স হিসেবের খাতায় ঠিক কত তখন !  তা  মনে নেই। তখন আমি সবে আঙুল গুণে হিসাব করা শিখেছি আর আসিফ তখন টাকার নোট চেনা ছাড়া আর কোনো হিসেব বুঝে না।যদিও তখন আমাদের বোঝা, না বোঝার সমীকরণটা অন্যরকমই ছিল।

গ্রামেই ফুফুর বাড়ি। ঈদের নামাজের পর আমি আর আসিফ গেলাম ফুফুর বাড়ি।( ফুফু, বড় আব্বু, বড় আম্মু  সবাই আমাকে সব ভাই বোনের মধ্য সবসময়ই বেশী ভালবাসে, কেন তা আমি জানি না, হয়ত চেহারার মধ্য অদেখা কোনো মায়া কাজ করে😂)। খাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে ফুফু আমার  হাতে ২০ টাকার একট নোট দিয়ে বললেন দুই ভাই ভাগ করে নিস। তখন আমরা মাঝে মাঝে স্কুলে যেতাম, তো যেদিন  স্কুলে যেতাম, সেদিন এক টাকার একটা বনরুটি,আর এক টাকার চারটা চকলেট হইলে, মানে দুই টাকার বাজেটে মোটামুটি দুপুর পযন্ত স্কুলে কাটিয়ে দেওয়া যেত। যদিও ঘন্টা পড়লে তবেই যে স্কুল ছাড়তে হবে এমন রুলস তখন আসে নি আমাদের উপর।কারণ  মারামারি বাঁধলে, ছুটির পরে ধরা পড়ার সম্ভবনা আঁচ করে, ছুটির  আগেই বেরিয়ে পড়তাম আমরা। 

তো যে কথা বলছিলাম।ফুফু ২০ টাকা দেওয়াতে আমরা মনে মনে মহাখুশি হলেও চোখে মুখে তার ভাব না ফুটানোর চেষ্টা করে বিদায় জানিয়ে আমি বললাম জ্বি ফুফু বাড়ি যায় আমরা তাহলে। 

মাঝ রাস্তায় এসে এক জায়গায় বসে পড়লাম দুইজনে।এখন টাকা ভাগ করা হবে। আমার পকেটে বড় আব্বুর সকালল দেওয়া একটা দশ টাকার নোট ছিল।তো আসিফকে আমি, আমার কাছে থাকা দশটাকার নোট দিয়ে বললাম। 

__  বিশ টাকার ভিতর তুই পাবি দশ আমি পাব দশ। আমার কাছে খুচরা দশ টাকা আছে।  তুই এই দশ টাকা নে।[ ওর দিকে ১০ টাকার নোট বাড়িয়ে দিলাম].।

_ না না না, তা হবে কেন? তুই কেন ২০ টাকার নোট নিয়ে আমার দশ টাকার নোট নিবি। আমি ছোট বলে তুই ফাঁকি দিবি? তা তো হবে না।

ওর শেষ শব্দ শুনে মন নরম হয়ে গেল আমার। আমি ভেবে দেখলাম আসলেই তো। ওরে আমি ফাঁকি দিয়ে ফেলছিলাম আরুকটু হইলে।যাক ভালোই হইলো। ও মহাভুল ধরাই দিছে আমাকে।

_ চল আসিফ,আমরা নেদা ভাইয়ের দোকানে যেয়ে টাকা ভাঙায়ে তারপর ভাগ করে নিবানি।

দোকানে যেয়ে বলার পর, জানা গেল টাকা এমনিতে টাকা ভাঙায়ে দিবে না। কিছু কিনতে হবে। বাধ্য হয়ে আমি চারটা চকলেট কিনলাম আর আসিফ চারটা চকলেট কিনল। তারপর  বাকি ৯টাকা করে নিয়ে  দুইজনে বাড়ি ফিরলাম।

বিঃদ্রঃ গল্পটা অনেক ছোট বেলার,আর ছবিটা অনেক বড় হওয়ার পর তোলা। তখনকার সময়ে যতদূর মনে পড়ে আমাদের গ্রামে কারোরই ফোন ছিল না।


শৈশবের স্মৃতি

মোঃ আশিক মোস্তফা 

২৭.০১.২০২২

Sections-BTLabels

গন্তব্য বহুদূর

Powered by Blogger.

Ads

SEARCH