__ মামা! মামা! দাড়ান একটু কথা ছিল।
প্রায় জনমানব শুন্য রাস্তায় হঠাৎ পিছ থেকে পরিচিত রাস্তায় অপরিচিত ভাঙা কন্ঠে মামা ডাক শুনে পিছে ফেরলাম।
কিন্তু এ কি! এতো রিজু পাগল! গত আট বছর বছর থেকে দেখে আসছি এই এরিয়ার অলিতে গলিতে ঘুরতে। বিশেষ করে পেট্রোল পাম্পে দেখি শীতের দিকে থাকতে। আর গরমে তো প্রায় ভোরেই দেখি বকুলতলার মোড়ে শুয়ে আছে। গত আট বছরের কখনও কথা বলতে শুনি নাই।মামা ডাকে একটু ভয় পেলেও বুঝতে না দিয়ে বললাম।
__ জ্বি বলেন!
__ মামা আজকে অনেকদিন পর এই রাস্তায়।
কি মতলবে আবার!
কি হলো চুপ কেন মামা!
ভয় পাচ্ছেন নাকি!
(বলেই দাঁত কেলিয়ে হাসা শুরু করল।যদিও হাসির কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না।)
এতক্ষণে ভয় না পেলেও, এবার একটু ভয় লাগছিল। তাছাড়া এই রাস্তার অপজিট জুড়ে দীর্ঘ ৫০০ মিটারের কবরস্থান হওয়ায় মানুষের তেমন আনাগোনা থাকে না। তাই রাস্তার লাইট গুলোও অফ থাকে। দূরের কিছু বিল্ডিং থেকে আবছা যে আলো আসছে তাতে তার মুখের অবয়ব তো ঠিক বোঝা যাচ্ছে না। তবে দাঁত কেলিয়ে হাসার সময় আওয়াজ না পেলেও, তার হলদেটে দাঁত দেখা যাচ্ছে শুধু।
__ আরে না না ভয় পাব কেন। কিন্তু আপনি কি কথা বলতে পারেন৷ আপনাকে তো কোনোদিন কথা বলতে দেখেনি আগে।(বেশ থতমত খেয়েই বললাম কথা গুলো।)
আসলো ব্যস্তময় শিডিউলের সব কাজ শেষ করে বাসার দিকে ফিরছি অতি পরিচিত এই রাস্তা দিয়ে। সোজা রাস্তা দিয়ে গেলে হয়ত এতক্ষণে বাসায় পৌঁছেও যায়তাম, কিন্তু ইচ্ছে করেই এই রাস্তায় বাসায় ফেরা আজ। মন খারাপের দিনে কেন জানি না, এই রাস্তায় হাঁটা বড্ড প্রাসঙ্গিক লাগে, মনে হয় এমন নির্জনতায় তো চাইছিলাম খুব করে, কিন্তু এই কোলাহলে মুখরিত শহরে তা বড্ড দূরহ।
__ কি মামা আবার কই হারালেন। হা হা
তার কথা শুনে আবার তার দিকে তাকিয়ে তার হাসি দেখা মাত্রই ভয়ে তার থেকে বেশ সরেই আসলাম। এতে পাগলের হাসি আরও বেড়ে গেল।
__ মামা আপনাকে অনেকদিন দেখি না এই রাস্তায়।
মনে হয় আনন্দেই ছিলেন বেশ কয়েকদিন।
এত নির্জন এই রাস্তায় কে বা মন ভাল থাকতে আসে বলেন!
আমি কিন্তু অনেক করে চিনি এই রাস্তার মানুষগুলোরে , অনেক দিন ধরে দেখছি আপনারে কয়দিন পর পর এই রাস্তায় আসেন।
কি হয়ছে বলেন তো মামা আমারে।
আমি পুরো তাজ্জব বনে গেছি, এ বলে কি, আমি জানতাম এতো পাগল। কিন্তু এ কি!
__ কি হলো মামা বলবেন না তাই তো। দেইখেন আমি কিন্তু আপনার মত পাগল না। সব বুঝতে পারছি আমি। হা হা হা। (প্রকট চিৎকারে হেসে উঠল)
----------------------------------------------------------------------অসমাপ্ত।

অসমাপ্ত গল্পগুলো
মোঃ আশিক মোস্তফা