মাঝ রাতে ঈদের আমেজ

২৯শে রমজান, সাল ২০১৯, দ্রুত ইফতার সেরে বাইরে বের হলাম চাঁদ দেখার জন্য। চাঁদের দেখা না পেয়ে অনলাইন, টিভি সব মাধ্যমেই খোঁজ নিয়ে জানলাম দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায় নি। ঈদ উল ফিতর আগামীকাল নয়-আগামী পরশু। 



ছিলাম ব্যাচের ইফতার প্রোগ্রামে, যেহেতু কাল ঈদ নয় তাই আরুকটু বসে গল্প করছিলাম, একটু পরেই একজন বললো চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদ। গল্পের ভিতরে উঠে দ্রুত বাসার দিকে রওনা দিলাম। কারণ ঈদগাহ ও এর আশেপাশে সাজাতে হবে সারারাত ধরে, তার জন্য তাবু করা লাগবে রাতে থাকার জন্য। আমাদের টিমে বড় বলতে আমি,আর বাকিরা সব ছোট বয়সে,তাই এদেরকে ঈদের রাতে তাবুতে থাকতে দিই,তানাহলে বাসায় গেলে এরা ঘুমিয়ে গেলে এদের আর ডেকে আনা সম্ভব নয়। যাহোক বাসায় এসে তাবুর কাজ প্রায় শেষ তখনি মসজিদের মাইকে বলতে শুরু করল আগামীকাল ঈদ নয়, সবাই মসজিদে আসুন তারাবির নামাজ আদায় করা হবে। আমার টিমের সবাই তারাবির নামাজ পড়ে বের হয়ে, ঈদগাহ সাজানোর জিনিস গুছিয়ে রেখে যে যার বাড়ি চলে গেল ঘুমাতে। আমিও ফিরলাম। রাত ১২ টা চোখে ঘুম ঘুম ভাব, হঠাৎ দেখি মসজিদের মাইকে বলে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক, দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল সকালে বাহাদুরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। মসজিদের মাইকে ঘোষণা চলতেই লাগল, আমি ততক্ষণে বের হয়ে পড়েছি আমার টিমের মেম্বারদের ডাকতে বাড়ি বাড়ি, কারণ ভোরের আগে সাজানো শেষ করতে হবে। কিন্তু যার বাড়িই যায় ঘুমিয়ে অঘোর কেউ আসতে চাই না। ২০ জনের টিম থেকে আমি সহ তিনজন ম্যানেজ করতে পারলাম।। ব্যস কাজ শুরু করলাম সারারাত একটানা কাজ করলাম,টিমের বাকিরা আসল ফজরের নামাজে পর। সারাত জাগার ফল আর কি! যোহরের নামাজ পড়ে হালকা ঘুম আসছে বলে পাঁচ মিনিটের জন্য ঐ যে ঘুমালাম উঠে দেখি মাগরিবের আজানের আর মিনিট বিশেক বাকি আছে.... #ঈদ_স্মৃতি

Powered by Blogger.