প্রিয় আল মাহমুদ

প্রিয় আল মাহমুদ
মোঃ আশিক মোস্তফা 

প্রিয় আল মাহমুদ ,কবিতার তিন পাতা


মাঝরাতে খেয়া থেকে
ফিরবে না জানি,
রেখেছি খোলা তাও
 কপাটখানি।
হাঁক শুনে মিনারের
ডেকেছে পাখি,
নিভে গেছে প্রিয় শুধু
 তোমার আঁখি।

নিবু নিবু জ্বলে বাতি  
রাত নাহি শেষ,
কবিতার মাঝে তুমি 
রয়েছো অবশেষ।
আজও ভীড় করেছে 
জোনাকির দল,
ছুটে গেছে ঝোপ ছেড়ে
নেই সম্বল।

হলুদ পাখিটাও 
উড়ে গেছে দূরে,
চলে গেছে নীরে তুমি
চেনা পথ ধরে।
হৃদয়েই নীর থেকে
দোয়া তবে প্রিয়,
থেকে যাবে স্মরণে
সহস্র সালাম নিও।

কবিতার তিন পাতা


Powered by Blogger.