চিনিমিকা


[১]

টানা দুইবার কলিং বেল দেওয়ার পরও ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। 

তৃতীয় বারের মত কলিং বেলের সুইচ চেপে ধরে আছি। 

একটু পর এসে দরজা খুলল বিসমিকা।

__ কি করো সারাদিন! যে এই রমজানে ইফতারের আগেও ঘুমাতেও হয় ?

__ আসলে আসরের নামাজের পর থেকে অসুস্থ লাগছিল তাই শুয়ে পড়ছিলাম একটু। কিন্তু কখন ঘুমিয়ে পড়ছি টের পেলাম না। সমস্যা নাই আমি রান্না করে রাখছি। (বেশ কাচুমাচু হয়ে তো বললোই সাথে মুখটাও লালচে হয়ে গেছে তার)।


[২]

হামিদুর রহমান ভাইয়ের বাসায় ইফতারের দাওয়াতে এসেছি। অনেকক্ষণ ধরেই বসে আছি গেস্ট রুমে কিন্তু তিনি আসার নাম নেই।  

বেশ কিছুক্ষণ পড়ে তিনি আসলেন, তবে যে অবস্থায় দেখলাম, তাতে বেশ অবাকই হলাম।

__ কি ভাই জান! আপনার এ অবস্থা কেন? চোখে মুখে আটা, হাতে খুন্তি নিয়ে করেন।

__ কি আর করব বলেন ভাই! সপ্তাহে একদিন ছুটি পাই। সারা সপ্তাহ তো আপনার ভাবি একাই রান্না বান্না করে। আমিও একটু সপ্তাহে ঐ একদিনই সহযোগিতা করতে পারি তার কাজে।

__ ইফতার করার সময় দেখলাম বেগুনী, পিয়াজু, ছোলা কিছুতেই লবণ দেওয়া নেই।  ভাবিও বারে বারে আমার আর ভাইয়ের দিকে তাকাচ্ছেন। হামিদুর রহমান ভাই কিছু তো বললেনই না। বরং বললেন।

তোমার আজকের রান্নাটা কিন্তু আরো বেশী সুন্দর হয়েছে তাম্মী।


[৩]

আজান শুরু হয়েছে। সাধারণত আমি খেজুর দিয়ে আর বিসমিকা  শরবত দিয়ে ইফতার শুরু করে। 

আমি খেজুর খাওয়া শেষ করে যেই গ্লাসে শরবত নিতে যাব তখনই শরবতের পাত্র সরিয়ে নিয়ে মাথা নিচু করে বলল। 

__  খাইয়েন না এটা৷ আজ শুধু শরবতে লবণ কম হয়নি। আমি ভুল করে চিনির বদলে লবণ দিয়ে ফেলছি। এ ভুল আর হবে না। 

আমি কিছু না বলে চুপ করে রইলাম। চুপ থাকা দেখে বলল।

__ আমি নতুন শরবত বানিয়ে দিচ্ছি এখনি। বকা দিয়েন না আমার।(মুখমণ্ডল তার যথারিতি লালচেবর্ণ ধারণ করেছে)

__ যাতে শরবত বানাতে আর চিনি দিতে না ভুলে যাও। তার জন্য একটা বিহিত করা দরকার আজ।

__ (বেশ আতংকিত হয়ে) কি করবেন?

__ যাতে চিনির কথা আর ভুলো সেজন্য। আজ থেকে তোমার নাম হলো চিনিমিকা।

বিসমিকা লাজুক ভরা চাহনিতে মুচকি হাসি দিল । পরিচিত হাসি মনে হলো। ওহ এটা যে তার প্রথম সাক্ষাতের সেই হাসিটাই ছিল💚।


চিনিমিকা

মোঃ আশিক মোস্তফা 

২১শে এপ্রিল,২০২২

Powered by Blogger.