সালামি বিভ্রাট


[১]

__ এ উঠেন তাড়াতাড়ি।  আব্বু ডাকছে। জামাআত সাড়ে আটটায়। তাড়াতাড়ি গুছিয়ে নেন। সবার গোছানো শেষ হয়ে গেছে প্রায়। 


[ বিয়ের পর আমাদের এটাই প্রথম ঈদ। তাই ঈদটা এবার একটু স্পেশাল বলা যায় আমাদের জন্য। ]

__ একটু পরে উঠি! বিসমিকা।

__ নাহ এখনি উঠেন আগে।


[২]

নামাজ শেষে রুমে আসছি। 


__ সবার সালামি দেওয়া তো শেষ। এবার আমার সালামি দেন। 


__ তোমারেও সালামি দেওয়া লাগবে?


__ জ্বি জ্বি লাগবে। তাড়াতাড়ি বের করেন।


__ বিসমিকা তুমি সালামি চাও কেমনে গো! আমিই তো তোমার সালামি প্রিয়। 


পিঠে জোরে ধাক্কায় ঘুম ভেঙে গেল। দেখি অন্তু দাড়াই আছে। (অন্তু আমার ছোট বোন।)মুখ ভেংচি দিয়ে বলে উঠল।


__ আহা হা হা! আমিই তোমার সালামি প্রিয়! দাড়া তুই। আম্মুরে এখনি বলে আসি। (অন্তু) 


শোন বোইন বলিস না। ঈদ বোনাস পাবি বেশী বেশী করে।


সালামির ডিল চলছে অন্তুর সাথে। কত যে যাবে আজ😐


সালামি বিভ্রাট

মোঃ আশিক মোস্তফা 

০৪ঠা মে,২০২২

Sections-BTLabels

গন্তব্য বহুদূর

Powered by Blogger.

Ads

SEARCH