সান্ধ্যবেলার কথা

 __ এটা কি ছিল বিসমিকা? আমি লেবু-পানি চাইছি! শুধু পানি না! আজকাল কথাবার্তা খেয়াল করেও শোনো না।


__ আচ্ছা অল্প একটু বসেন। আমি এখনই নিয়ে আসছি।(বেশ কাচুমাচু করেই উত্তর দিল)



[১]

বিসমিকার সাথে আমার পারিবারিক ভাবে ছয় মাস আগে বিয়ে হয়ছে। দূর্গম এলাকায় পোস্টিং হওয়ায় শুরুতে এখানে বিসমিকাকে না নিয়ে আসলেও রমজানের আগে আসছে ও। মাগরিবের নামাজের পর খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছি।  ইফতারের পর একটু শুয়ে না নিলে তারাবীর নামাজ পড়া কষ্ট হয়ে যায়। 

এর মধ্যেই আজান পড়ছে এশার। অজু করতে যাওয়ার আগে বিসমিকাকে বললাম শরবত দিতে। তারপর আর কি। অজু শেষ করে দেখি বিসমিকা গ্লাস হাতে নিয়ে দাড়ায়ে আছে। শরবত তা মুখে দিয়েই...

__ এটা কি ছিল বিসমিকা? আমি লেবু-পানি চাইছি। শুধু পানি না। আজকাল খেয়াল করে কথাও যেন শোনো না।

__ আচ্ছা অল্প একটু বসেন। আমি এখনই নিয়ে আসছি।(বেশ কাচুমাচু করেই উত্তর দিল)

__ লাগবে না। তুমিই খাও। আমি নামাজে চলে যাচ্ছি। (রাগে গজগজ করতে করতে বেরিয়ে পড়লাম)


[২]

রমজানের ইফতারের দাওয়াত বিভিন্ন ভাবে আসলেও সাধারণত কোথাওই যাওয়া হয় না। ইফতারের পর নামাজ শেষ করে তারাবীর আগে বিছানায় শরীর এলায়ে না দিলে যেন হয়ই না।  তবে আজকের ইফতারের দাওয়াত টা চেষ্টা করলেও কোনোভাবেই না করতে পারি নাই। রিহান ভাইয়ের বাসা থেকে ইফতার শেষে বাসায় আসতে আসতে ততক্ষণে এশার আজান পড়ে গেছে। তাই আজকে আর বাসায় এসে বিশ্রাম নেওয়ার সময় পেলাম না। বাসায় এসেই গুছিয়ে মসজিদের দিকে গেলাম। 


আজকে নামাজ শেষ করে বাসায় আসার পথে কেমন যেন ক্লান্তি লাগছে বেশ অনেক। খেয়াল হইল যে আজকে তো ইফতারের পর বিশ্রাম নেওয়া হয়নাই। হুট করেই হাঁটা অবস্থায় আমার চিন্তার জগৎ চলে গেল অন্যদিকে।


আচ্ছা! আমি একদিন একটু বিশ্রাম না নিয়েই কি অবস্থা আমার। আর বিসমিকা!  সে তো দুপুর থেকেই রান্নার জন্য গোছানো এবং বিকাল থেকেই এই গরমে রান্না শুরু করে। আর প্রতিদিন আমার আবদার মেটাতে হরেক আইটেমের ইফতার বানানো তো আছেই। তারপরও একটু থেকে আরেকটু হলে যে তার উপর যে চিল্লাচিল্লি বাঁধায়, তারপরও যে চুপচাপ শুনে যায়। 


বিকালে আমি যখন বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে অবসর কাটায়, সে তখন চুলার আগুনের পাশে বসে রান্নায় মগ্ন থাকে। 

সন্ধ্যার পর ইফতার শেষে আমি যখন বিশ্রাম নিই, সে তখন খাবার সরবরাহ করার প্রস্তুতি নেই। বিরমাহীন কাজেও তার যেন ক্লান্তি নেই, নেই কোনো অভিযোগ। 


[৩]

আজকের রাতের খাবার ভেটকি মাছ দিয়ে বেগুন। গতকাল বিকালের বাজার থেকে বড় একটা ভেটকী মাছ কেনা হয়েছিল।সেটাই রান্না করছে আজ। কিন্তু খাবার খেতে যেয়ে বুঝলাম আজকে তরকারীতে প্রচন্ড পরিমাণে ঝাল হয়ছে। উপায় না পেয়ে, একমুঠ করে ভাত খাচ্ছি আর পানি খাচ্ছি, সাথে ঝাল আরো বেশী লাগছে। বিসমিকার দিকে তাকিয়ে দেখলাম সে এখনো ভেটকি মাছের তরকারি খাওয়া শুরুই করেনি। 

একটু পর বিসমিকা আমার দিকে ফিরে ভীত কন্ঠেই বলে উঠল বললো।

__ আপনি ত..ত...তরকারি খাচ্ছেন কেমনে, প্রচন্ড ঝাল হয়ছে তো!

আমি কিছু না বলে, ওর দিকে কেবলই তাকিয়ে আছি, ভয় পেয়ে কথা বললে, বিসমিকার কথা বেঁধে যায়, আমি ওর কথা বেঁধে যাওয়ার মুহূর্ত টাই উপভোগ করতেছি।

আমি কোনো কথা বলছি না দেখে, ও এবার বেশ কাচুমাচু হয়েই বলল

__ আচ্ছা আমার ভুল হয়েছে। আমি যে দুই বার মরিচ দিছি তা খেয়াল করি নাই। আপনি তারাবী পড়ে আসেন। আমি ততক্ষণে অন্য তরকারী রান্না করে রাখতেছি। 

__  তোমার রান্না করা তরকারীতে ঝাল কেমনে কমবে শুনি! তুমি আমার উপর রাগ ঝাড়তে না পেরে, তা সব তরকারির উপর ঝেড়ে দাও। সেইজন্য  ঝাল কমার কোনো সম্ভাবনা নেই (বলে হেঁসে উঠলাম)। 

___  মানে কি বলতেছেন!

__ মানে হইল, আমার বউ টাই যেখানে ঝালময়ী, সেখানে তরকারি তো ঝালময় হবেই।

কি বুঝল সেই জানে।

তবেই অদ্ভুত সুন্দর দৃষ্টিতে সে মুচকি হেঁসে উঠল। 

অতি পরিচিত লাগল সেই চাহনির হাসি। 

ওহ এটা আমাদের প্রথম দর্শনের মুচকি সেই হাসি টাই ছিল।


____অসমাপ্ত____


কিছু কথা: এখন পর্যন্ত বেশ কয়েকজনকেই দেখেছি, যাদের সব কিছুই ভাল, কিন্তু বাসায় তার সঙ্গীনির সাথে সে ব্যবহার মোটেই ভাল করে না, সঙ্গীনির সাথে ভাল ব্যবহার তো দূরে থাক, বরং তার করা প্রতিটা কাজের ফিডব্যাকে সে অসন্তুষ্টমুলক মন্তব্য করেই নিজের পরিতৃপ্তি খোজে।  কিন্তু এই ভাবে কি আর পরিপূর্ণ হয় কখনো!

যেখানে বলা হয়েছে স্বামী তার স্ত্রীর পোশাকের ন্যায় এবং স্ত্রী তার স্বামীর পোশাকের ন্যায়।  তাই আসুন শুধু এই রমজান নয়, আজ থেকে সবসময়ই আমাদের জীবনসঙ্গীনিসহ পরিবারের প্রতিটি সদস্যদের সাথে এবং  চলার পথের সকলের সাথে উত্তম আচরণ করার নিয়ত করি। 

মহান আল্লাহ যেন আমাদের সকলের সাথে উত্তম আচরণ করার তাওফিক দান করুন,সেই দোয়ায় করি -আমিন।


সান্ধ্যবেলার কথা

মোঃ আশিক মোস্তফা 

২১.০৩.২০২৪

Powered by Blogger.