[১]
__আর কতক্ষণ লাগবে তোমার গোছাইতে বিসমিকা!__ এইতো হয়ে গেছে। আর অল্প একটু লাগবে।
গত এক ঘন্টা হয়ে গেল গোছাচ্ছে। কিন্তু তার গোছানোই শেষ হয় না। ডাক দিলে বলে এই তো শেষ প্রায়।
তিন দিনের ছুটি পাওয়া গেছে। আগেই গোছায়ে রাখতে বলেছিলাম যাতে অফিস থেকে ফিরেই রওনা করতে পারি। কিন্তু তার সাজগোছ তো শেষ হইয়া হইল না শেষ।
যাহোক আরও আধঘন্টা পর তার সবকিছু গোছানো শেষ হইল তাও অপূর্ণভাবে।
[২]
ট্রেন স্টেশনে আসতেই বিসমিকার তার ব্যাগ থেকে একটা পাত্র আমার হাতে ধরায়ে দিয়ে বলল।
__ আচ্ছা শোনেন টিকিট কাটার আগে দুইটা আইসক্রিম কেনেন। আর তরমুজ পাইলে তরমুজ কেটে এই বাটিতে করে নিয়ে আসেন। আমার আইসক্রিমের ক্ষুধা পাইছে।ট্রেন ছাড়ার পর খাব।
এমনিতে বেশ দেরিতেই পৌঁছেছি স্টেশনে, তার উপর এই গরমে মধ্যে এইরকম সময়ে তার এরকম অদ্ভুত আবদার। বিসমিকাকে বসায়ে রেখে গেলাম টিকিট কাউন্টারে, জানতে পারলাম সারা বছরে যথা সময়ে না ছাড়া ট্রেনটি আজকে ২০ মিনিট আগেই যথাসময়ে ছেড়ে গেছে। বিসমিকার দিকে আসতেই
__ খালি হাতে যে! আইসক্রিম তাহলে পাননি!
তার চোখ জোড়া পানে চেয়ে যা বুঝতে পারলাম তা হল আইসক্রিম না আনায় তার মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেছে।
__ বিসমিকা, ট্রেন মিস করছি আমরা। চলো বাস স্টপেজে।
__ কিন্তু বাসে তো আমি অসুস্থ হয়ে পড়ি জানেনই তো।
__ সমস্যা নেই, জানালার পাশে সিট নিব,আর আমি আছি তো।
[৩]
__এই নেও তোমার আইসক্রিম আর চিপস। তরমুজ অনেক খুঁজলাম কিন্তু পেলাম না।
__ আসছেন তাহলে। থাক আর খুঁজতে হবে না। এভাবে নতুন বউকে একা বসায়ে রেখে চলে যায় কেউ! সেই থেকে একা বসে আমি। (বলে হেঁসে উঠলো)
__ হ্যাঁ মাত্র সাত মাসের নতুন বউ আমার।
বাস চলছে তার নিজের গতিতে। দূর পাল্লার পথ। হালকা কিছু বাতি জলছে। যাত্রীরা কেউ ঘুমে,কেউ আধঘুমে, কেউ ঝিমাচ্ছে। বিসমিকাও কাধের উপর মাথা রেখে তার বিরামহীন গল্প শুরু করছে।
__ আচ্ছা আমি এই যে হুট হাট করে আবদার করি! আপনার বিরক্ত লাগে না!
__ হুম শুরুর দিকে তো বিরক্ত হইতাম, কিন্তু এখন আর হয় না।
__ বলেন কি! বিরক্ত হতেন! কই বলেন নি তো আমাকে!
__ অবিবাহিত অবস্থায় এভাবে তো কেউ রাত বেরাতে জ্বালাতো না, তাই হুট করে এমন হয়লে তো বিরক্ত তো হওয়ারই কথা। কিন্তু কয়দিনের ভেতরেই তোমার অসময়ের অদ্ভুত আবদার গুলো ভালালাগার অভ্যাসে পরিণত হয়ে গেছে যে, তাই বিরক্ত হওয়া কথা আর বলা হয়ে উঠেনি।
__ ইস! কথাও শিখে রাখছেন কত সুন্দর করে। ট্রেনটাও মিস হলো আজকে আমার জন্য। বকাও দিলেন না আমারে একটুও!(বলে হেসে উঠল বিসমিকা)
ওর কথার উত্তর দেওয়া বাদে স্মৃতিচারণে ভেসে উঠল ওর প্রথম দিনের কথা "" আপনার জীবনের ভাল সব মুহুর্তের সাথী না বানাতে চাইলেও, সব রকম কষ্টের সাথী আমাকে করেন, ভুল করলে বকাও দিয়েন মন চাইলে,কিন্তু দূরে সরায়ে দিয়েন না আমারে ""
অসমাপ্ত........
অদ্ভুত আবদার
মোঃ আশিক মোস্তফা
৪ঠা মে,২০২৪
১৭:৫৫


